শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

২৫–৩০ বছর ধরে পরিত্যক্ত কবরস্থান, অর্থাভাবে বন্ধ ছোট্ট মাদ্রাসা—সহযোগিতার আহ্বান এলাকাবাসীর

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 



টাঙ্গাইল প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের খরক গ্রামের আশপাশে দীর্ঘ প্রায় ২৫ থেকে ৩০ বছর ধরে একটি কবরস্থান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কবরস্থানের পাশেই রয়েছে একটি ছোট্ট মাদ্রাসা। তবে অর্থের অভাবে মাদ্রাসাটিও চালু করা সম্ভব হচ্ছে না বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্রামের কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ দাফনের জন্য স্থানীয়ভাবে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রায় চার থেকে পাঁচ মাইল দূরে নিকরাইল ইউনিয়নের নলুয়া কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করতে হয়। এতে মৃত ব্যক্তির স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা কবরস্থানটি সংস্কার ও উন্নয়ন করে ব্যবহার উপযোগী করা হবে। একই সঙ্গে কবরস্থানের পাশে থাকা ছোট্ট মাদ্রাসাটিও প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করে চালু করা সম্ভব হবে।

Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, কবরস্থানটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় থাকায় সেখানে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ করা জরুরি। পাশাপাশি মাদ্রাসাটি চালু করতে অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং ধর্মপ্রাণ মানুষের প্রতি এই মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাদের সহযোগিতায় কবরস্থানটির উন্নয়ন এবং মাদ্রাসাটি চালু করা সম্ভব হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই উদ্যোগে সহযোগিতা করতে আগ্রহীদের জন্য যোগাযোগের মাধ্যম হিসেবে বিকাশ ও নগদ নম্বর ০১৯৭২৭২৪৩৮৩ দেওয়া হয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন