শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

 




টাঙ্গাইল প্রতিনিধি | Bnc News

টাঙ্গালের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের ফকির বাড়ির সন্তান বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকির আর নেই। ভারতের চেন্নাইয়ে উন্নত চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

মরহুম সালাম পারভেজ ফকিরের পিতার নাম মরহুম মোঃ দানেশ ফকির। আনুমানিক ১৯৫০ সালে তাঁর জন্ম। দীর্ঘ জীবনে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের জন্য অবদান রাখেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তাঁর মরদেহ ভারতের চেন্নাই থেকে গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে দুপুরে জোহরের নামাজের পর পলশিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


জানাজায় টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুর জামিল শাহীন, ভূঞাপুর-গোপালপুরের সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম পিন্টু, তাঁর ভাতিজা ধনবাড়ী-মধুপুরের সংসদ সদস্য ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মুক্তিযোদ্ধা কমান্ডার, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




জানাজার পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর জানাজা শেষে তাঁর মরদেহ নলুয়া কবরস্থানে দাফন করা হয়।


তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নেওয়া সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।



মহান আল্লাহ মরহুম বীর মুক্তিযোদ্ধা সালাম পারভেজ ফকিরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন