শিরোনাম ::
শিরোনাম ::

১১৬ প্রতিযোগীকে পেছনে ফেলে বিশ্বসুন্দরী পুয়ের্তো রিকোর জেনিফার

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ডেস্ক রিপোর্ট | Bnc News

বিশ্বজুড়ে ১১৬ প্রতিযোগীর স্বপ্নযাত্রাকে পেছনে ফেলে ৭৫তম ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মুকুট জিতে নিয়েছেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। নিজের দেশের মাটিতে আয়োজিত এই জমকালো আসরে রূপ ও মেধার সম্মিলন ঘটিয়ে তিনি শ্রেষ্ঠত্বের সম্মান অর্জন করেন।

পুয়ের্তো রিকোর সান হুয়ানে স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টায় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পর্দা ওঠে। বাংলাদেশ সময় অনুযায়ী বুধবার (২৫ নভেম্বর) ভোর ৬টায় অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুন্দরীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

বিভিন্ন ধাপের প্রতিযোগিতা পেরিয়ে বিচারকদের রায়ে চূড়ান্ত সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক পুয়ের্তো রিকো, ডোমিনিকান রিপাবলিক, ভেনেজুয়েলা, ফিলিপাইন ও নিউজিল্যান্ডের প্রতিনিধিরা।

চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে মঞ্চের উপস্থিতি এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সবাইকে ছাড়িয়ে যান জেনিফার ব্যারেটো। এবারের আসরে ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ প্রথম রানারআপ এবং ভেনেজুয়েলার ক্লারা ভেগাস দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন।

প্রতিযোগিতায় ফিলিপাইনের প্রতিযোগী বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় রানারআপ এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানারআপের খেতাব লাভ করেন। প্রশ্নোত্তর পর্বে নারীদের অধিকার ও অর্জন নিয়ে দারুণ বক্তব্য দিয়ে উপস্থিত সবার নজর কাড়েন বিয়া।

বক্তব্যে বিয়া বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে মিস ইউনিভার্সের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের শিকার উদ্বাস্তু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছার কথা প্রকাশ করেন।

উল্লেখ্য, ফিলিপাইন এর আগে চারবার এই বিশ্বমঞ্চে চ্যাম্পিয়ন হয়েছিল, যার মধ্যে ২০১৮ সালে দেশটির হয়ে সর্বশেষ মুকুট জিতেন ক্যাটরিওনা গ্রে। এবারের আসরে বিয়া তৃতীয় রানারআপ হওয়ায় দেশটির পঞ্চমবারের মতো শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো।




সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন