প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
এআই ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী
প্রকাশঃ
বিদেশে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে একটি চক্র দেশে পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সম্প্রতি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী জানান, প্রবাসে অবস্থানকারী ওই চক্রটি নানা ধরনের প্রোপাগান্ডা চালিয়ে দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
তিনি দেশবাসীকে এ ধরণের অপপ্রচার ও গুজব সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, চক্রটির মূল উদ্দেশ্য হলো গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করা এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
একটি মন্তব্য পোস্ট করুন