শিরোনাম ::
শিরোনাম ::

সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, দেশের প্রতিটি অঞ্চলে ছাত্রদলের শক্ত অবস্থান রয়েছে, এমনকি আম্মারের পারিবারিক এলাকাতেও এই সংগঠনের উপস্থিতি আছে।

তিনি বলেন, ছাত্রদল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় বা স্থানীয় ইউনিটেই সীমাবদ্ধ নয়; বরং দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ, জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে বিস্তৃত একটি সংগঠন হিসেবে এর লাখো নেতাকর্মী সক্রিয় রয়েছে। আম্মারের জন্মস্থানেও একইভাবে ছাত্রদলের সাংগঠনিক কাঠামো বিদ্যমান বলে তিনি উল্লেখ করেন।

বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাকিব। তিনি দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে সংগ্রাম চালিয়ে আসছেন এবং বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন।

রাকিব আরও অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে আবির্ভূত হয়ে সালাউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন এবং ছাত্রদলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করছেন। একই সঙ্গে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে সংযত আচরণের আহ্বান জানান এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

অন্যদিকে, রাকিবের পোস্ট শেয়ার করে সালাউদ্দিন আম্মার পাল্টা প্রতিক্রিয়ায় লেখেন, তিনি কোনো ধরনের ভয় পান না এবং আল্লাহর ওপর আস্থা রাখেন। পাশাপাশি তিনি রাকিবকে সতর্ক করে বলেন, অন্যায়ের সঙ্গে যুক্ত না হতে এবং সবার জন্য ভালো চিন্তার তাওফিক কামনা করেন।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন