সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আটক


নিজস্ব প্রতিনিধি | Bnc News 

রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ডিবির একটি বিশেষ টিম গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে আইনের আওতায় আনা হয়েছে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানা ধরনের আলোচনা ও গুঞ্জন চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে বিভিন্ন সময় নানা তথ্য ছড়িয়ে পড়ে, যা জনমনে কৌতূহল সৃষ্টি করে।

ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল দেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে এক দশকেরও বেশি সময় ধরে তিনি এ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন। তিনি রংপুর-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণ-আন্দোলনের প্রেক্ষাপটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে ড. শিরীন শারমিন চৌধুরীও স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘদিন তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×