চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ায় তরবুজবাহী ট্রাক দুর্ঘটন

লোহাগাড়া প্রতিনিধি | Bnc News

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া দীঘির পাড় এলাকায় লোহাগাড়া আইডিয়াল স্কুলের সামনে একটি তরবুজবাহী ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে। এতে মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ঢলে পড়ে যায়। এ সময় ট্রাকভর্তি তরবুজ সড়কে ছড়িয়ে পড়ে, ফলে ওই এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং যান চলাচল স্বাভাবিক করতে উদ্যোগ নেন।

তবে দুর্ঘটনায় হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে বলে জানা গেছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন
×