এলপি গ্যাসের দামে বড় বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার এখন ১৭২৮ টাকা

নিজস্ব প্রতিনিধি | বাংলা নিউজ সেন্টার (BNC)

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এ নতুন মূল্য ঘোষণা করে বিইআরসি, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে মার্চ মাসে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।

হঠাৎ এই মূল্যবৃদ্ধির ফলে ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


Post a Comment

Previous Post Next Post
×