বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল আহসান। তিনি জানান, দেশের ক্রিকেট পরিচালনায় নতুন কাঠামো আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন গঠিত কমিটির সভাপতি করা হয়েছে বাংদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। এ কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।
ক্রিকেট বোর্ড একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত না হলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে নিষেধাজ্ঞার ঝুঁকি থাকে। এ বিষয়টি বিবেচনায় রেখে বিসিবির বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে বলে জানান এনএসসি ক্রীড়া পরিচালক।
তিনি Bnc News-কে জানান, নতুন এডহক কমিটির সদস্যদের তালিকাও আইসিসির কাছে পাঠানো হয়েছে এবং বিষয়টি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয় রেখেই করা হচ্ছে।
এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের এডহক কমিটিতে সভাপতি তামিম ইকবাল ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
