পঞ্চগড় সীমান্তে বিএসএফের হাতে দুই বাংলাদেশি কিশোর আটক
আটক দুই কিশোর হলেন আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র (১৪) এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয় (১৪)। Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, বুধবার বেলা ১১টার দিকে তারা পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ভারতীয় চা বাগান দেখতে যান।
একপর্যায়ে তারা সীমান্তের মূল পিলার অতিক্রম করে ভারতীয় অংশে প্রায় ১৫০ গজ ভেতরে মীরগঞ্জ এলাকায় প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন দিপু Bnc News কে জানান, স্থানীয়দের কাছ থেকে ঘটনাটি জানার পর তিনি বিজিবির সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস Bnc News-কে বলেন, স্থানীয়দের মাধ্যমে দুই কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।


একটি মন্তব্য পোস্ট করুন