x

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Ourislambd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

শিরোনাম ::
শিরোনাম ::

কক্সবাজারের রামুতে ইউপি সদস্য অপহরণ, ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


রামু প্রতিনিধি | Bnc News ।

কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২২ এপ্রিল) সকালে ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থেকে ঈদগড় যাওয়ার পথে পানেরছড়া এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় তারা।

অপহরণের কিছু সময় পরই রুস্তম আলীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা দ্রুত রুস্তম আলীকে উদ্ধারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্য, সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং এমন ঘটনা বারবার ঘটছে।

ঈদগড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জসিম উদ্দিন Bnc News-কে বলেন, ‘ঈদগাঁও-ঈদগড় সড়কের এই অংশে দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে আসছে। একজন জনপ্রতিনিধি অপহরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক। আমরা সকাল থেকেই বিষয়টি নিয়ে কাজ করছি।’ একই সঙ্গে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, দিনের আলোতে এমন ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে।

ঈদগড় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খুর্শেদ আলম Bnc News-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান চালানো হচ্ছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, অপহরণের পরপরই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে এবং ভুক্তভোগীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

শিরোনাম...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন