যশোরে ফিলিং স্টেশনে আগুন: তেল নিতে গিয়ে মোটরসাইকেল পুড়ে ছাই


নিজস্ব প্রতিনিধি | Bnc News 

যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। দ্রুত স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মেসার্স সোনালী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাম্পের বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানা গেছে।

ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান, তিনি যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নান পাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়িয়ে ৪৫০ টাকার তেল নেওয়ার সময় হঠাৎ তেল উপচে ইঞ্জিনের ওপর পড়ে যায়। এরপর মোটরসাইকেলটি স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পাম্পজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় উপস্থিত গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন বলে Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়। স্থানীয়রা Bnc News কে জানান, মোটরসাইকেলটি দ্রুত সরিয়ে না নিলে বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

Post a Comment

Previous Post Next Post
×