শিরোনাম ::
শিরোনাম ::
Advertisement

যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম: শর্ত না মানলে ‘একটি সভ্যতার মৃত্যু’ হতে পারে ট্রাম্পের চরম হুঁশিয়ারি

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


ডেস্ক রিপোর্ট | Bnc News ।

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মানা না হলে ইরানে ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন—ইরান যদি যুক্তরাষ্ট্রের সব শর্ত মেনে না নেয়, তাহলে দেশটিতে ‘একটি আস্ত সভ্যতার মৃত্যু’ ঘটতে পারে। তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে।

নিজের পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যেতে পারে; যা আর কোনোদিন ফিরে আসবে না।” তবে একই সঙ্গে তিনি বলেন, তিনি এমন পরিস্থিতি চান না, যদিও ঘটনাটি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন। পোস্টের শেষে তিনি অনিশ্চয়তার ইঙ্গিত দিয়ে লেখেন, “কে জানে কী হয়?”

যদিও এই আল্টিমেটামের পর যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি ট্রাম্প। তবে এর আগেও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে দেশটিকে ‘পাথর যুগে’ ফিরিয়ে দিতে সক্ষম।

জানা গেছে, তেহরানের জন্য নির্ধারিত সময়সীমা ছিল মঙ্গলবার পর্যন্ত। এই সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের এমন কঠোর বার্তা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ধরনের মন্তব্য কূটনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন