ইসলামাবাদে চলমান ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের দাবি, কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করতে সম্মত হয়েছে ওয়াশিংটন। বিষয়টি জানিয়েছে The Times of Israel।
সংযুক্ত আরব আমিরাত থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ওয়াশিংটন-এর এই পদক্ষেপকে তেহরান ‘সমঝোতায় পৌঁছানোর আন্তরিকতার লক্ষণ’ হিসেবে দেখছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইরানি সূত্র রয়টার্স-কে জানান, জব্দ সম্পদ মুক্ত করার বিষয়টি সরাসরি হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথকে ঘিরে সমঝোতা হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতিতেই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, ইসলামাবাদে চলমান আলোচনায় হরমুজ প্রণালি একটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে এবং এই উদ্যোগ পুরো আলোচনাকে এগিয়ে নিতে সহায়ক হতে পারে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
