শিরোনাম ::
শিরোনাম ::

সুন্দরবনে আবারও জেলে অপহরণ ট্রলারসহ ১২ জনকে তুলে নিল জাহাঙ্গীর বাহিনী

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

সুন্দরবনে আবারও বনদস্যুদের তৎপরতায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলে মহলে। এবার শরণখোলা রেঞ্জের দুবলারচর এলাকার নদী থেকে একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন পাথরঘাটার রুহিতা এলাকার ইয়াসিন (২৫), মাসুম (৫৮), সেলিম (২৫), জাকির (২৮), হোসেন (৩০), তৌহিদ (২৮), ইয়াসিন (২০), মাহবুব (২৪), হানিফ (৩৫), হৃদয় (২৬), ইব্রাহিম (৪০) ও সুমন (২৭)।

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক শরণখোলার রাজাপুর এলাকার এক মৎস্য ব্যবসায়ী Bnc News-কে জানান, গভীর রাতে জেলেদের ট্রলার লক্ষ্য করে হামলা চালায় বনদস্যুরা। পরে একটি ট্রলারসহ ১২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায়। তিনি আরও জানান, দস্যুদের কবলে আরও কয়েকজন জেলে আটক থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Bnc News -এর অনুসন্ধানে জানা গেছে, হামলায় অংশ নেওয়া দস্যুরা ছিল সংঘবদ্ধ ও ভারী অস্ত্রে সজ্জিত। স্থানীয়দের দাবি, ১৫ থেকে ১৬ জনের একটি দল বিশেষ ধরনের পোশাক পরে নদীতে অবস্থান নেয় এবং সুযোগ বুঝে জেলেদের ওপর হামলা চালায়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান বলেন, দুবলারচর এলাকায় ট্রলারসহ জেলে অপহরণের খবর পাওয়ার পরপরই বনরক্ষীরা অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত অপহৃতদের সন্ধান পাওয়া যায়নি।

এদিকে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীমুল হক বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন