শিরোনাম ::
শিরোনাম ::

চট্টগ্রামে চলন্ত গাড়ি থেকে পুলিশকে ফেলে পালানোর চেষ্টা পরে আটক চালক

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

চট্টগ্রামের টোল রোড এলাকা থেকে একটি অটোরিকশা জব্দ করে মনসুরাবাদের দিকে ডাম্পিংয়ের জন্য নিয়ে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল কুদ্দুস। এসময় জব্দ করা অটোরিকশাটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন চালক জুয়েল।

পথিমধ্যে পাহাড়তলী এলাকায় পৌঁছালে হঠাৎ চালক জুয়েল গাড়ি থেকে পুলিশ কনস্টেবল কুদ্দুসকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করেন। এতে চলন্ত অটোরিকশার চাকার নিচে পড়ে কুদ্দুসের মাথায় গুরুতর আঘাত লাগে।

তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

ঘটনার পর অভিযান চালিয়ে অটোরিকশা ও এর চালক জুয়েলকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Bnc News-এর অনুসন্ধানে জানা গেছে, জব্দ করা গাড়িটি ডাম্পিংয়ের উদ্দেশ্যে নেওয়ার সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন