প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
ভূঞাপুরে ‘প্রাণরেখা স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত।
প্রকাশঃ
টাঙ্গাইলের ভূঞাপুরের অন্যতম সামাজিক ও সেবামূলক সংগঠন ‘প্রাণরেখা স্বেচ্ছাসেবী সংগঠন’ এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ ২০ মে, ২০২৬ (বুধবার) গোপালপুরের ঐতিহ্যবাহী নারুচী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।মানবতার ডাকে ছুটে যায় দূরে, হাসি ফোটাই প্রতিটি মুখের সুরে। ভালোবাসায় গড়া আমাদের দেখা,সেবার প্রতীক প্রাণরেখা। —এই স্লোগানকে সামনে রেখে সকাল থেকেই স্থানীয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা ও রক্তদানের উপকারিতা নিয়ে সচেতনতা ছড়ানো হয়।
ক্যাম্পেইনে উপস্থিত থেকে রক্তদানে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেন প্রাণরেখা স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন। কর্মসূচিটি সার্বিক তত্ত্বাবধান ও সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন সংগঠনের সদস্য সচিব রিফাত সরকার।
এছাড়াও উক্ত ক্যাম্পেইনে সংগঠনের সিনিয়র সদস্য সুলভ এবং সদস্য আবির, নিলয়, নসিব, সজিব, সাকিনসহ আরও অনেক স্বেচ্ছাসেবী ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই কার্যক্রমে কয়েকশত মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং তাদের জরুরি মুহূর্তে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ক্যাম্পেইন শেষে সংগঠনের সদস্য সচিব রিফাত সরকার জানান, "তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে মানবতার সেবায় এগিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যেন কোনো প্রাণ অকালে ঝরে না যায়, সেই সচেতনতা বাড়াতেই আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ছুটে এসেছি। সবার সহযোগিতায় আজকের এই ক্যাম্পেইনটি অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতেও আমাদের এই মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
আয়োজকদের এমন চমৎকার ও জনকল্যাণমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নারুচী স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজ।

একটি মন্তব্য পোস্ট করুন