মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান: শ্যামনগরে ৫৬৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা ও চারটি মোবাইল ফোনসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮২ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনী।
কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি Bnc News-কে জানান।
তার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৪টার দিকে শ্যামনগর থানার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৫৬৩ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন এবং তিনজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন Bnc News-কে আরও জানান, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করবে।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন