রাস্তার মাঝখানে খাম্বা, জনদুর্ভোগে অতিষ্ঠ গাবুরাবাসী
স্থানীয় বাসিন্দাদের দাবি, খাম্বাটি রাস্তার মাঝখানে থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে রাতে চলাচলের সময় মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরাও আতঙ্ক নিয়ে ওই সড়ক ব্যবহার করছেন।
Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, সড়ক নির্মাণ বা সংস্কারের পরও খাম্বাটি সরানো হয়নি। ফলে চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং সামান্য অসতর্কতায় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় একাধিক ব্যক্তি Bnc News কে জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত খাম্বাটি সরিয়ে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন তারা।
এদিকে সচেতন মহল বলছে, উন্নয়ন কাজের সঙ্গে সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার মাঝখান থেকে খাম্বা অপসারণের দাবি জানিয়েছেন।
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

একটি মন্তব্য পোস্ট করুন