শিরোনাম ::
শিরোনাম ::

যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহর হামলার আসামি, প্রতিবাদে একসাথে ৬ নেতার পদত্যাগ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...

ফেনী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নবঘোষিত কমিটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে সাধারণ সম্পাদক করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে কমিটির আট সদস্যের মধ্যে ছয়জন একযোগে পদত্যাগ করেছেন।

শনিবার রাতে ঘোষিত এ কমিটিতে সভাপতি মোস্তফা কামাল বাদল ও সাধারণ সম্পাদক এনামুল হক সুজন ছাড়া বাকি সদস্যরা পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী নেতারা হলেন— সিনিয়র সহসভাপতি গাজী আবদুল কাদের নয়ন, সহসভাপতি মো. সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ, প্রচার সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল এবং দপ্তর সম্পাদক ডালিম মজুমদার।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ফেনী পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু ও সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীর স্বাক্ষরে আট সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

Bnc News -এর অনুসন্ধানে দেখা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপাল এলাকায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের আসামি তালিকায় এনামুল হক সুজনের নাম রয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যমুনা হাই ডিলাক্স পরিবহনের চেয়ারম্যান আবুল কাশেম মিলনের করা মামলায় তিনি ২৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

এ বিষয়ে এনামুল হক সুজন Bnc News কে জানান, তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলায় জড়ানো হয়েছে।

পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু বলেন, সুজন দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী এবং তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় ফাঁসানো হয়েছে বলে তাদের ধারণা। বিষয়টি জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতৃত্বও অবগত রয়েছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী বলেন, কমিটি ঘোষণার সময় সুজনের বিরুদ্ধে থাকা মামলার বিষয়টি তাদের জানা ছিল না। বিষয়টি সামনে আসার পর কমিটির অন্য সদস্যরা পদত্যাগ করেছেন। তিনি আরও জানান, বিস্তারিত যাচাই-বাছাই শেষে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।

×

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন